২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে আবার বিক্ষোভ

কিরগিজস্তানে বৃহস্পতিবার পার্লামেন্টের সামনে জড়ো হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 05:36 PM

বিশকেক, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----কিরগিজস্তানে বৃহস্পতিবার পার্লামেন্টের সামনে জড়ো হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ। সরকারকে উৎখাতই সম্ভবত বিক্ষোভের লক্ষ্য বলে জানিয়েছেন কিরগিজ নিরাপত্তা বাহিনীর প্রধান। রাজধানী বিশকেকের আঞ্চলিক নেতা উরমাত বারিকাবাসোভ এর সমর্থকরদের নিয়ে আসা বাসের পথ অবরোধ করে কিরগিজ নিরাপত্তা বাহিনী। পার্লাামেন্ট ভবনের সামনে কয়েক ঘন্টা অবস্থানের পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং ফাঁকা গুলি করে। বর্তমান কিরগিজ সরকারে বারিকতোবাসভকে নিয়োগ দেওয়ার দাবিতে প্রায় দুই থেকে তিন হাজার সমর্থক এ বিক্ষোভে অংশ নেয়। পাঁচ বছর আগে কিরগিজস্তানের ক্ষমতা দখলের চেষ্টায় ব্যর্থ হওয়ার পর সম্প্রতি বারিকাবাসোভ নির্বাসন থেকে দেশে ফিরেছেন। বিক্ষোভকারীরা তাৎক্ষণিকভাবে অন্তবর্তী প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভার সঙ্গে সাক্ষাৎ করা এবং বারিকাবাসোভের বিরুদ্ধে অপরাধ তদন্ত বাতিলের দাবি জানায়। সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত মুসলিম অধ্যুষিত কিরগিজস্তানে বিশৃঙ্খলা লেগেই রয়েছে। এপ্রিল মাসে গণবিক্ষোভের মাধ্যমে প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সেখানে সহিংসতা লেগে আছে। গত জুনে কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে জাতিহত সহিংসতায় প্রায় ৩৫০ লোক নিহত হওয়ার পর বর্তমানে রোজা ওতুনবায়েভা অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১১৮ ঘ.