২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা ৫০

রাশিয়ার দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 10:50 AM

Updated : 25 Aug 2022, 05:37 PM

ভরোনেজ, রাশিয়া ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়ার দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। রাশিয়ার প্রায় ৬০০ টি জায়গায় এখনও জ্বলছে আগুন। এর বেশির ভাগই পশ্চিমাঞ্চলে। রাশিয়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে। মস্কোয় বৃহস্পতিবার ঘন ধোঁয়া কিছুটা কেটে গেলেও রেকর্ড তাপমাত্রা কমার কোনও লক্ষণ দেখা না যাওয়ায় আবারও পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ সেলসিয়াস) তাপমাত্রার কারণে রাশিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চল জুড়ে দাবানল আরো ভয়াবহ রূপ নিচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামনের সপ্তাহেও রাজধানী মস্কো ও এর আশেপাশের অঞ্চলে তাপমাত্রার সামান্যই পরিবর্তন ঘটবে। এসব এলাকায় গ্রীষ্মে গড় তাপমাত্রা থাকে সাধারনত ২৩ ডিগ্রি সেলসিয়াস (৭৫ ফারেনহাইট) প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বুধবার গ্রীষ্মকালীন ছুটি বাদ দিয়ে জরুরি আলোচনার জন্য মস্কো গেছেন। রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, গত শুক্রবার থেকে শুরু হওয়া এ দাবানলে রাশিয়ার প্রায় দু'হাজার বর্গ কিলোমিটার এলাকার বনাঞ্চল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে প্রায় তিন লাখ সেনা ও দমকলকর্মী। উদ্ধারকর্মীরা রাশিয়ার নভোগোরদ গ্রাম থেকে দাবানলে পুড়ে যাওয়া মৃত একজনকে উদ্ধার করেছে। ওদিকে, ভরোনেজ এলাকায় উদ্ধার করা একজন আহত ব্যক্তি পরবর্তীতে হাসপাতালে মারা গেছে। প্রধানমন্ত্রী ভ