কান্দাহার, আফগানিস্তান, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় ৪ বেসামরিক আফগান নিহত হয়েছে। একজন কর্মকর্তাসূত্রে এ খবর জানা গেছে।
ওই কর্মকর্তা জানান, হামলাকারী সম্ভবত জেলা প্রধান এবং তার দেহরক্ষীদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে হেঁটে আসে।
বিস্ফোরণের ঘটনায় জেলা প্রধান অক্ষত অবস্থায় সরে যেতে সক্ষম হলেও ৪ পথচারী নিহত হয়।
আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী তালেবান সরকারকে উৎখাত করার পর এ বছরই রক্তক্ষয়ী সহিংসতা চরমে পৌঁছেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৪২ঘ.
bdnews24