শ্রীনগর, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত-শাসিত কাশ্মীরে রোববার বিচ্ছিন্নতাবাদী বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছে। এর আগের দিন শনিবারও পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী প্রাণ হারায়।
এ নিয়ে ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মীরে ৬ সপ্তাহের চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্ততপক্ষে ২৫ জন নিহত হল।
আলাদা রাষ্ট্র বা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার দাবিতে কাশ্মীরে এ বিক্ষোভ চলছে।
স্থানীয়রা এ আন্দোলনকে কাশ্মীরিদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বললেও ভারত এ আন্দোলন-সহিংসতা উস্কে দেওয়ার জন্য বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানভিত্তিক জঙ্গি দল লস্কর- ই-তৈয়বাকে দায়ী করে আসছে।
শনিবার বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করে বিক্ষোভ করে এবং একটি পুলিশ ক্যাম্প ও রেলওয়ে স্টেশন জ্বালিয়ে দেয়। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় দুই বিক্ষোভকারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/
bdnews24