২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

পাকিস্তানের তদন্তকারীরা বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 05:15 PM

ইসলামাবাদ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের তদন্তকারীরা বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক শনিবার একথা জানিয়েছেন। প্রবল বৃষ্টিপাতের মধ্যে বুধবার ইসলামাবাদের কাছে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫২ আরোহীর সবাই নিহত হয়। বিমানটি করাচী থেকে ইসলামাবাদে যাচ্ছিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের বলেন, "ফ্লাইটের তথ্য সংরক্ষক এ ব্ল্যাক বক্স বিমানটির পেছনের অংশ থেকে পাওয়া গেছে।" ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। ২০০৬ সালেও মুলতানের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৫ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩০৩ ঘ.