কিনশাসা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- -- মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় একটি নৌকা ডুবে ১৩৮ জন নিহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে।
রাজধানী কিনশাসার পূর্বাঞ্চলীয় বান্দুন্দু প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই থাকার কারণে নৌকা ডুবে গেছে বলে মনে করছেন বান্দুন্দুর পুলিশ ইন্সপেক্টর জলি লিমেঙ্গো।
তিনি বলেন, এখানে লোকজন সাঁতার কাটতে জানে না। ফলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১০ ঘ.
bdnews24