মেক্সিকো সিটি, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক চক্রের সন্দেহভাজন সদস্যদের হাতে অপহৃত হয়েছেন চার মেক্সিকান সাংবাদিক। মেক্সিকোর সংবাদ মাধ্যমগুলো বুধবার জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে তারা অপহরণের শিকার হয়েছেন।
দ্য মিলেনিয়ো সংবাদপত্র এবং টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, তাদের একজন ক্যামেরাম্যানসহ আরো তিনজন সাংবাদিক সোমবার উত্তরাঞ্চলীয় ডুরাঙ্গ প্রদেশে কারাগার কেলেঙ্কারির ওপর একটি প্রতিবেদন তৈরি করতে গিয়ে অপহৃত হয়েছেন।
ওই কারাগারের কয়েদিদের বিরুদ্ধে স্থানীয় মাদকচক্রের কাছ থেকে অস্ত্র ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে।
মিলেনিয়ো জানিয়েছে, দেশটির শীর্ষস্থানীয় স
bdnews24