২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ২৫ বাসযাত্রী নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বুধবার বোমা বিস্ফোরণে ২৫ জন বাসযাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 05:36 AM

Updated : 25 Aug 2022, 05:06 PM

হেরাত, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বুধবার বোমা বিস্ফোরণে ২৫ জন বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। তাদের কারো কারো অবস্থা আশংকাজনক। প্রাদেশিক গভর্নর সূত্রে এ খবর জানা গেছে। গভর্নর গুলাম দস্তগির আজাদ রয়টার্সকে জানান, "আফগানিস্তান আবারো নীরিহ মানুষের রক্তেভেজা একটি দিন প্রত্যক্ষ করলো।" তিনি বলেন, যাত্রীবাহী বাসটি দেলারাম জেলা থেকে রওয়ানা হয়ে রাজধানী কাবুলের উদ্দেশ্যে যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়। দেলারাম থেকে কাবুলের দূরত্ব প্রায় ৪৩০ মাইল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ঘ.