জাকার্তা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার মুসলিমরা শুক্রবার জানতে পারেন তারা এত দিন ভুল দিকে ফিরে নামাজ আদায় করেছেন।
দেশটির সর্বোচ্চ ইসলামী কর্তৃপক্ষ জানায়, তারা এতোদিন মক্কার দিকে না ফিরে আফ্রিকার দিকে ফিরে নামাজ পড়েছেন।
ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিলের প্রধান চলিল রিদওয়ান রয়টার্সকে জানান, আমাদের মসজিদগুলো সোমালিয়া বা কেনিয়ার দিকে ফেরানো।
তাই আমরা নামাজ আদায়কারীদের পরামর্শ দিয়েছি আগের অবস্থানের চেয়ে সামান্য উত্তর-পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়তে।
তিনি বলেন "মসজিদ বন্ধ করে দেওয়ার কোন প্রয়োজন নেই। শুধু নামাজের দিক খানিকটা পরিবর্তন করে নিলেই হলো।"
তিনি আরো বলেন, মুসলিমদের এই ভেবে ভিত হওয়ার কোনো কারণ নেই যে, তাদের নামাজ বিফলে গেছে। "তাদের ফরিয়াদ নিশ্চয়ই আল্লাহ শুনেছেন।"
ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ হলেও রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩৩৩ঘ.
bdnews24