২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ২৯

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলায়মানিয়াহর সোমা হোটেলে অগ্নিকাণ্ডে বিদেশিসহ ২৯ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। নগরীর পুলিশ প্রধান শুক্রবার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 10:35 AM

Updated : 25 Aug 2022, 02:00 PM

সুলায়মানিয়া, ইরাক জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলায়মানিয়াহর সোমা হোটেলে অগ্নিকাণ্ডে বিদেশিসহ ২৯ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। নগরীর পুলিশ প্রধান শুক্রবার একথা জানান। এর আগে হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানিয়েছিল, মৃতের সংখ্যা ৪০ এবং আহত হয়েছে অন্তত ২৩ জন। কিন্তু পরে হতাহতের সঠিক সংখ্যা জানিয়ে ব্রিগেডিয়ার নাজিম-আলদীন কাদের বলেন, "চূড়ান্ত সরকারি হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ৪০ নয়, ২৯ এবং আহতের সংখ্যা ২২।" তিনি বলেন, "গত রাতে অনেক হতাহতের ঘটনায় হাসপাতালে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। একারণে মৃতের সংখ্যা ভুল জানানো হয়েছিল।" নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকের অপেক্ষাকৃত স্থিতিশীল এবং সহিংসতামুক্ত কুর্দি অধ্যুষিত অঞ্চলে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। বিষয়টি এখন তদন্তনাধীন। সুলায়মানিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত হোটেল সোমায় বৃহস্পতিবার শেষভাগে অগ্নিকাণ্ডের সূচনা হয়। বেশ কয়েকঘণ্টা আগুন নিয়ন্ত্রণের বাইরে ছিল। আগুন থেকে বাঁচার জন্যে চারতলা থেকে লাফিয়ে পড়ে অন্তত তিনজন মারা গেছেন। শহরের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. রিকত হামা রাশিদ জানান, "নিহতদের অধিকাংশই ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তারা বেরিয়ে আসতে পারেনি।" নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার প্রধান কাদের হামা জান জানিয়েছেন, "এটি কোনো সন্ত্রাসী ঘটনা নয়। সম্ভবত বৈদ্যুতিক ত্র"টিজনিত কোনো কারণে এটি ঘটেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/১৪১৫ঘ.