সুলায়মানিয়া, ইরাক জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলায়মানিয়ার সোমা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।
এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে শুক্রবার হাসপাতালসূত্রে জানা গেছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকের অপেক্ষাকৃত স্থিতিশীল এবং সহিংসতামুক্ত কুর্দি অধ্যুষিত অঞ্চলে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। বিষয়টি এখন তদন্তাধীন।
শহরের হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৩ জন।
সুলায়মানিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত হোটেল সোমায় বৃহস্পতিবার শেষভাগে অগ্নিকাণ্ডের সূচনা হয়। বেশ কয়েকঘণ্টা আগুন নিয়ন্ত্রণের বাইরে ছিল। আগুন থেকে বাঁচার জন্যে চারতলা থেকে লাফিয়ে পড়ে অন্তত তিনজন মারা গেছেন।
শহরের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. রিকত হামা রাশিদ জানান, "নিহতদের অধিকাংশই ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তারা বেরিয়ে আসতে পারেনি।"
নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার প্রধান কাদের হামা জান জানিয়েছেন, "এটি কোনো সন্ত্রাসী ঘটনা নয়। সম্ভবত বৈদ্যুতিক ত্র"টিজনিত কোনো কারণে এটি ঘটেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৫ঘ.
bdnews24