২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনায় সমকামী বিলের বিরুদ্ধে চার্চের বিক্ষোভ

আর্জেন্টিনার ক্যাথলিক চার্চ রোববার সমকামী বিয়ের একটি প্রস্তাবনার বিরুদ্ধে রোববার প্রার্থনাকারীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 09:25 AM

Updated : 25 Aug 2022, 01:47 PM

বুয়েন্স আয়ার্স, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আর্জেন্টিনার ক্যাথলিক চার্চ রোববার সমকামী বিয়ের একটি প্রস্তাবনার বিরুদ্ধে রোববার প্রার্থনাকারীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ করে। কংগ্রেস অভিবেশনের কয়েকদিন আগেই ক্যাথলিক চার্চ এর বিরুদ্ধে বিক্ষোভ করল। সমকামী বিয়ের প্রস্তাবনাটি সিনেট ভোটে পাসের জন্য কংগ্রেসে উপস্থাপন করার কথা। ল্যাটিন আমেরিকার এ দেশটিতে ৯১ ভাগ জনগণই ক্যাথলিক। বুধবার প্রস্তাবনাটি পাস হলে আর্জেন্টিনাই হবে ওই অঞ্চলের সমকামী বিয়ে অনুমোদনকারী প্রথম রাষ্ট্র। বিপরীত লিঙ্গের জুটিদের মত সমকামী জুটিদের একই অধিকার অনুমোদনের প্রস্তাবনাটি গত ৫ মে নিম্নকক্ষের বাধা পার হয়। কিন্তু সিনেটে বিষয়টির অনুমোদন পেতে বেশ বেগ পেতে হবে। রোববারের বিক্ষোভের সময় চার্চের একজন কর্মকর্তা বুয়েন্স আয়ার্সের যাজক জর্জ বার্গোগলিওর একটি বার্তা পাঠ করে শোনান। বার্তাটিতে তিনি ক্যাথলিক অনুরাগীদের মঙ্গলবার কংগ্রেসের সামনে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৪৬ঘ.