২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচন চলছে

জাপানের পার্লামেন্টে উচ্চকক্ষের (হাউস অব কাউন্সিলরস) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 11:33 AM

Updated : 25 Aug 2022, 01:42 PM

টোকিও, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- জাপানের পার্লামেন্টে উচ্চকক্ষের (হাউস অব কাউন্সিলরস) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে রোববার। নতুন প্রধানমন্ত্রী নাওতো কান ও তার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) এর জন্য এই নির্বাচন অগ্নি পরীক্ষার হয়ে দাঁড়িয়েছে। নাওতো কানের জন্য প্রথম পরীক্ষা এটি। মাত্র চার সপ্তাহ আগে কান ক্ষমতা গ্রহণ করেছেন। দশ মাস আগে সরকার পরিবর্তনের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন। টোকিওর একটি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় কান সাংবাদিকদের বলেছেন, "আমার এবং ডিপিজে'র বার্তা জনগণের কাছে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। তিনি আরো বলেন, জনগণ কি রায় দেবে তা নিয়ে একইসঙ্গে আশাবাদী এবং উদ্বিগ্ন। জাপানি ভোটার প্রায় ১০৪ মিলিয়ন। আর ৯ দশমিক ৫ মিলিয়ন ভোটার ইতোমধ্যেই ভোট দিয়েছে। স্থ'ানীয় সময় রাত ৮ টায় ভোট গ্রহণ শেষ হবে। জাপানি পার্লামেন্ট ডায়েটের নিুকক্ষের মতো উচ্চকক্ষেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ক্ষমতাসীন ডিপিজেকে এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। গত আগস্টে ডিপিজে সাবেক প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামার নেতৃত্বে নিম্নকক্ষের নির্বাচনে অর্ধশতাব্দী ধরে ক্ষমতায় থাকা রক্ষণশীলদের হটিয়ে সরকার গঠন করে। উচ্চকক্ষে মোট ২৪২টি আসনে নির্বাচন হচ্ছে। ক্ষমতাসীনদের আধিপত্য ধরে রাখতে ন্যুনতম ১২১ টি আসন প্রয়োজন হবে। যা মোট আসনের অর্ধেক। ডিপিজে ৬২টি আসনে অপ্রতিদ্বন্দ্বী। জয়ী হতে তাদের প্রয়োজন হবে আরো অন্তত ৬০টি আসন। অর্থনৈতিক সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতা আশা করছেন কান। এছাড়া জাপানের বিশাল অঙ্কের ঘাটতি পূরণের জন্যও সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ডিপিজে'র । উল্লেখ্য, বর্তমানে জাপানের বাজেট ঘাটতি শিল্পোন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭০৫ ঘ.