২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৫ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে তালেবানদের সঙ্গে যুদ্ধে শনিবার পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছে। ন্যাটো একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 04:33 PM

Updated : 25 Aug 2022, 01:37 PM

কাবুল, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-আফগানিস্তানে তালেবানদের সঙ্গে যুদ্ধে শনিবার পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছে। ন্যাটো একথা জানিয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটানস ফোর্স (আইএসএএফ) জানিয়েছে, তালেবানদের সঙ্গে যুদ্ধে শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে তিন সেনা এবং দক্ষিণাঞ্চলে অপর দুই সেনা নিহত হয়েছে। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে আইএসএএফ'র এক কর্মকর্তা বলেন, এছাড়া শনিবার আফগানিস্তানে অন্য এক বেসামরিক মার্কিন নাগরিক একটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। এএফপি ভিত্তিক আইক্যাসুয়ালিটিজ ডট ওআরজি ওয়েবসাইটের তথ্যানুযায়ী, এ ছয় জনের মৃত্যুর মধ্য দিয়ে এ বছর আফগান যুদ্ধে নিহত বিদেশি সেনা সংখ্যা বেড়ে হয়েছে ৩৫২। আফগানিস্তানে যুদ্ধরত প্রায় এক লাখ ৪০ হাজার বিদেশি সেনার মধ্যে মার্কিন সেনা সংখ্যা এক লাখ। চলতি বছর এ পর্যন্ত আফগান যুদ্ধে ২২৪ জন মার্কিন সেনা নিহত হয়েছে। ২০০১ সাল থেকে এ পর্যন্ত সেখানে ১১৭১ জন মার্কিন সেনা নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিবি/এএইচ/২২২৬ ঘ.