২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি মধ্যপ্রাচ্য আলোচনার আহ্বান ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সরাসরি মধ্যপ্রাচ্য আলোচনায় ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 08:05 AM

Updated : 25 Aug 2022, 01:39 PM

ওয়াশিংটন, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সরাসরি মধ্যপ্রাচ্য আলোচনায় ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এ লক্ষ্যে তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে শুক্রবার ইসরায়ের সঙ্গে শান্তি আলোচনায় আসার আহ্বান জানান। হোয়াইট হাউজে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার তিনদিন পর ওবামা আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পরিবর্তে সরাসরি আলোচনার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণে রাজি হয়েছেন। স্বাধীন রাষ্ট্রের অংশ হিসাবে চাওয়া ভূখণ্ডে ইসরাইলিদের বসতি স্থাপন কর্মকাণ্ডের ফলে আলোচনার ফলাফল নিয়ে সন্দিহান ফিলিস্তিনি নেতৃত্ব। তারা মনে করে সরাসরি আলোচনার জন্য অগ্রগতি খুবই সামান্যই হয়েছে। হোয়াইট হাউজ জানায়, ওবামা এ ব্যাপারে তার সন্দেহ দূর করতে এবং ২০০৮ সালে বাতিল হওয়া শান্তি আলোচনায় ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছেন। আলোচনায় আব্বাস শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্র"তি দেওয়ায় ওবামা তার প্রশংসা করেন। তবে ইসরায়েলের দখলকৃত গাজায় ইহুদি বসতি স্থাপন আংশিকভাবে হলেও বন্ধের ঘোষণা না দিলে ফিলিস্তিন শান্তি আলোচনায় আসবে কি না এ ব্যাপারে সংশয় থেকেই যাচ্ছে। প্রসঙ্গত, ৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে হামলা চালায় ইসরাইলি সেনারা। পাশাপাশি হামাস নিয়ন্ত্রিত গাজায় স্থল অবরোধ আরোপ করে তারা। এ ঘটনায় আন্তর্জাতিক সমালোচনা ও চাপের মুখে পড়ে ইসরায়েল। স