তিবলিসি, জর্জিয়া, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার জর্জিয়াকে সমর্থন দিয়ে যাওয়ার পুনরাশ্বাস দেওয়ার পাশাপাশি দেশটির দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে রাশিয়ার 'দখলদারিত্বের' সমালোচনা করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের এ দেশটিতে প্রথম সফরে হিলারি জর্জিয়ার নারী নেত্রীদের উদ্দেশে বলেন, জর্জিয়ার ভবিষ্যৎ গণতান্ত্রিক সংস্কারে ওয়াশিংটন সহায়তা করে যাবে।
জর্জিয়ার রাজধানী তিবলিসে নারী নেত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, "জর্জিয়া নিজেই তাদের সমস্যা সমাধানে যতো বেশি চেষ্টা করবে ততই বলীয়ান হয়ে উঠবে। এটাই সর্বোত্তম জবাব। এতে করে অন্য কারো বিতর্ক তোলার সুযোগ নেই।"
দক্ষিণ ওশেটিয়ায় রাশিয়ার দখলদারিত্বের সমালোচনা করে হিলারি বলেন, এ বিতর্ক নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে।
২০০৮ সালে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওশেটিয়া এবং আবখাজিয়ায় জর্জিয়ার হামলা প্রতিহত করে ওই অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এবং সেখানে তাদের স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করাসহ অঞ্চলটিতে সেনা ও সীমান্তরক্ষী মোতায়েন করে।
হিলারি ক্লিনটন সাবেক সোভিয়েত ইউনিয়নের পাঁচটি দেশ সফরের শেষ পর্যায়ে জর্জিয়ায় পৌঁছে তিবলিসির প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সা
bdnews24