২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বাসে আগুন লেগে নিহত ২৪

চীনের পূর্বাঞ্চলে ইস্পাত কোম্পানির একটি বাসে আগুন লেগে ২৪ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 06:30 AM

Updated : 25 Aug 2022, 01:22 PM

বেইজিং, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের পূর্বাঞ্চলে ইস্পাত কোম্পানির একটি বাসে আগুন লেগে ২৪ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার একথা জানায়। চীনের জাতীয় রেডিও সার্ভিস তাদের ওয়েবসাইটে (ডব্লিওডব্লিওডব্লিও ডট সিএনআর ডট সিএন) জানায়, জিয়াংসু প্রদেশের ওজিতে অবস্থিত একটি ইস্পাত কোম্পানির বাস রোববার ভোরে রাতের পালায় কাজ শেষে কর্মীদের নিয়ে যাচ্ছিল। পথে একটি সুরঙ্গের ভেতর দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। বাসে মোট ৪৫ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ জন আহত হয়েছেন। তবে কী কারণে আগুন লেগেছে তা জানানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২২২ঘ.