২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুঙ্গাকে বরখাস্ত করলো ব্রাজিল

সব প্রশিক্ষকসহ বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ দুঙ্গা। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের কাছে পরাজিত হয় ব্রাজিল। এরই জেরে দুঙ্গাকে বরখাস্ত করলো দ্য ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 05:18 AM

Updated : 25 Aug 2022, 01:22 PM

সাও পাওলো, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সব প্রশিক্ষকসহ বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ দুঙ্গা। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের কাছে পরাজিত হয় ব্রাজিল। এরই জেরে দুঙ্গাকে বরখাস্ত করলো দ্য ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। রোববার সিবিএফ-এর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে সিবিএফ জানায়, "২০০৬ সালের আগস্ট মাসে আমরা যে কার্যক্রম শুরু করেছিলাম, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে সেই কার্যক্রমের এখানেই সমাপ্তি টানা হচ্ছে।" ২০০৬ সালে ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেন ৪৬ বছর বয়সী সাবেক ফুটবলার ও ব্রাজিলের ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা। এবারের বিশ্বকাপে ব্রাজিল নেদারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর ব্যর্থতার সব দায় নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগের বাসনা প্রকাশ করেছিলেন। দেশে ফিরে তিনি পদত্যাগের জন্য কয়েকদিন সময়ও চেয়েছিলেন। কিন্তু এসব কিছু উপেক্ষা করে দ্রুত দুঙ্গাকে বরখাস্ত করা হলো। কিন্তু বিশ্বকাপে ব্যর্থতার পরও দুঙ্গা দায়িত্বে থেকেই ব্রাজিল ২০০৭ সালের কোপা আমেরিকা, ২০০৯ সালের কনফেডারেশন কাপ জয় করে। পাশাপাশি দক্ষিণ আমেরিকা থেকে বাছাই পর্বে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলতে আসে দুঙ্গার এই ব্রাজিল। কিন্তু নেদারল্যান্ডের কাছে একটি মাত্র পরাজয়ে এসবকিছুই ম্লান হয়ে যায় ব্রাজিলিয়ানদের কাছে। ব্রাজিলের নতুন কোচের নাম জুলাইয়ের শেষ নাগাদ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সিবিএফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১১ঘ.