সিউল, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-দক্ষিণ কোরিয়ার সিউল আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে শনিবার একটি বাস সেতুর নিচে পড়ে গিয়ে ১২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
দুর্ঘটনাস্থলেই পাঁচ জন মারা যায় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর আরো সাতজন মারা যায়।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বাসটি ইনচেওন সেতু থেকে ২৭ ফুট নিচে নির্মাণাধীন একটি আন্ডারপাসের অবকাঠামোর উপরে পড়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানায়, পার্ক করে রাখা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে বাসটি বাক নেওয়ার সময় সেতু থেকে পড়ে যায়।
পুলিশ বলে, দুর্ঘটনাকবলিত বাসটি সংডো জেলার ইনচেওন শহর থেকে ইনচেওন
আন্তর্জাতিক বিমান বন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলো বলেও জানায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/১৮৪৩ ঘ.
bdnews24