চংকিং, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীন ও তাইওয়ান মঙ্গলবার বছরে একশ' বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে।
কয়েক দশকের চলমান রাজনৈতিক বিরোধের প্রশমন ঘটিয়ে দেশ দুটি এ ঐতিহাসিক চুক্তি করল।
'দ্য ইকোনোমিক কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট' (ইসিএফএ) এর আওতায় সম্পাদিত এ বাণিজ্য চুক্তি অনুযায়ী দেশ দুটির মধ্যে বছরে একশ' বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হবে।
চুক্তিতে ৮০০ টিরও বেশি পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
স্বায়ত্বশাসিত তাইওয়ান দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবি করছে।
তাইওয়ানকে চীনের সঙ্গে একত্রীকরণের চেষ্টা সফল করতে এ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে চীন তাইওয়ানকে কিছু বাড়তি সুবিধা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৩৮ঘ.
bdnews24