নিউ ইয়র্ক, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিন দশক আগের তুলনায় বর্তমানে আরো বেশি আমেরিকান নারীদের মধ্যে সন্তান গ্রহণের ইচ্ছা কমে গেছে বলে এক প্রতিবেদনে বলা হয়ছে।
দ্য পিউ রিসার্চ সেন্টার তাদের প্রতিবেদনে জানায়, ১৯৭০-এর দশকে যেখানে যেখানে ১০ শতাংশ বয়স্ক নারী সন্তানহীন ছিল সেখানে বর্তমানে এ সংখ্যা প্রায় ২০ শতাংশে দাঁড়িয়েছে।
প্রতিবেদনটির এক লেখক দ'ভেরা কোহন বলেন, "সামাজিক চাপ যে ঐতিহ্যগত ভূমিকা পালন করে সাম্প্রতিক দশকগুলোতে এসে বৃহত্তর অর্থে তা কমে গেছে এবং এখন আরো বেশি করে ব্যক্তিগত পছন্দের সুযোগ সৃষ্টি হয়েছে। বিয়ে করা ও সন্তান লালন পালন করার যে চাপ তা কমে যাওয়ায় এ পরিস্থিতির উদ্ভব হয়ে থাকবে পারে।"
সেনসাস ব্যুরো পরিচালিত সাম্প্রতিক জনসংখ্যা জরিপে প্রাপ্ততথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হযেছে।
কোহন জানান, সন্তান জন্মদানে আগ্রহ কমার অন্য একটি কারণ হলো অতীতের তুলনায় এখন পেশাগত সাফল্য অর্জনের অনেক সুযোগ রয়েছে। যার কারণে নারীরা সন্তান গ্রহণে আগ্রহ হারাচ্ছেন।
সন্তান জন্মদানে কম আগ্রহী হওয়ার পেছনে শিক্ষাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। নারী শিক্ষার হার যত বাড়ছে সন্তানহীন নারীর সংখ্যাও ততই বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কোহন বলেন, "কম শিক্ষিত নারীর চেয়ে উচ্চ শিক্ষিত অধিকাংশ নারীর মধ্যেই বেশি বয়সে বিয়ে ও বেশি বয়সে সন্তান জন্মদানের প্রবণতা দেখা যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৫ঘ.
bdnews24