ইসলামাবাদ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)--- ভারত ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিকরা বৃহস্পতিবার ইসলামাবাদে বৈঠক করেছেন। ইতিবাচক এ বৈঠক থেকে পাক-ভারত সম্পর্কের বরফ গলার আভাস মিলেছে।
বৈঠকে জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে কাজ করে যাওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন দু'দেশের কূটনীতিকরা। পাশাপাশি আরো অর্থবহ আলোচনা চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তারা।
ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব সারমান বশিরের ৪ মাসের মধ্যে এ নিয়ে ২য় বৈঠক করলেন।
এর আগে দুইজনের মধ্যে প্রথম বৈঠকটি হয়েছিল নয়াদিল্লিতে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লির বৈঠকটি ছিল ভারত-পাকিস্তানের মধ্যকার প্রথম বৈঠক। কিন্তু ওই বৈঠকে তেমন কোনো অগ্রগতি হয়নি।
কিন্তু এবারের বৈঠকটি অনেক বেশি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নিরুপমা রাও। এ থেকে দু দেশের মধ্যে আরো বিস্তারিত ও অর্থবহ আলোচনার পথ প্রশস্ত হওয়াসহ সম্পর্কের বরফও গলতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৬ ঘ.
bdnews24