পাত্তানি, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে শনিবার দুই বছরের শিশুর সামনে তার মাতা-পিতাকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। থাই পুলিশ রোববার এ খবর জানিয়েছে।
শনিবার থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের পাত্তানির মুয়াং জেলায় এ ঘটনায় সাবেক এক গাড়ি চালক ও তার স্ত্রী নিহত হন।
সে অঞ্চলের সাই বুরি মসজিদে গ্রেনেড হামলার কয়েক মিনিট পরেই এ হামলার ঘটনা ঘটে। মসজিদে গ্রেনেড হামলায় নয় বছর বয়সী দুই বালক আহত হয়।
মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে সরকার বিরোধী সহিংসতা বেড়ে যাওয়ায় প্রতিদিন সেখানে গড়ে একজন করে নিহত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৪৫৮ ঘ.
bdnews24