লন্ডন, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুক্রবার তাদের রাষ্ট্রীয় সেনাবাহিনীর সমন্বয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসীদের ঠেকাতে ফ্রান্সের জেনারেল শার্ল দ্য গলের বিখ্যাত বেতার ভাষণের ৭০ বছর পূর্তি উদযাপন করেছেন।
এ ভাষণের মাধ্যমেই গল ফ্রান্সবাসীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের আহ্বান জানান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের উপস্থিতিতে লন্ডনে এ অনুষ্ঠান হয়। সারকোজি এবং ক্যামেরন বিশ্বযুদ্ধে একত্রে যুদ্ধ করা এবং নিহত হওয়া সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সারকোজি তার সাবেক স্ত্রী মডেল কার্লা ব্র"নি-সারকোজিকে নিয়ে প্রথমে প্রিন্স চার্লসের সঙ্গে দেখা করেন এবং পরে বিবিসি স্টুডিও পরিদর্শন করেন যেখানে ১৯৪০ সালের ১৮ জুন নির্বাসিত গল তার দেশবাসীকে যুদ্ধে অংশগ্রহণের উদ্দীপ্ত আহ্বান জানিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৮ ঘ.
bdnews24