২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় খনি বিস্ফোরণ, ৭০ প্রাণহানির আশঙ্কা

কলম্বিয়ায় বৃহস্পতিবার কয়লা খনি বিস্ফোরণে ৭০ জনের বেশি লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। কলম্বিয়ার রেডক্রস এএফপি'কে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 04:28 PM

Updated : 25 Aug 2022, 12:18 PM

আমাগা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- কলম্বিয়ায় বৃহস্পতিবার কয়লা খনি বিস্ফোরণে ৭০ জনের বেশি লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। কলম্বিয়ার রেডক্রস এএফপি'কে একথা জানিয়েছে। খনি পরিচালক কার্লোস ইভান মারকুয়েজ বলেন, "খনি থেকে সম্ভবত ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু গ্যাস নির্গত হওয়ায় এবং ভেনটিলেশনের ব্যবস্থা করতে না পারায় এ মুহুর্তে উদ্ধার কাজ স্থগিত রয়েছে।" তিনি আরো বলেন, খনির মুখে ১৬ টি লাশ পাওয়া গেছে। কিন্তু মাত্র ১০ টি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, "আমরা ধারণা করছি বাকি সবাই মারা গেছে। কিন্তু খনি থেকে লাশ উদ্ধারের আগ পর্যন্ত আমরা এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।" মারকুয়েজ জানান, বুধবার ভোরে বিস্ফোরণের সময় খনির ভেতর ৭১ জন শ্রমিক ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৬ ঘ.