২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে বন্যায় প্রাণহানি ২৫

মায়ানমারে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা ও একজন ত্রাণকর্মী বুধবার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 12:16 PM

ইয়াঙ্গুন, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মায়ানমারে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা ও একজন ত্রাণকর্মী বুধবার একথা জানান। বন্যায় অনেক সেতু তলিয়ে গেছে এবং রাস্তা-ঘাট বন্ধ হয়ে আছে। দেশের পশ্চিমাঞ্চল রাখাইন রাজ্যে দুটি জেলার ব্যাপক অঞ্চল এ সপ্তাহে ভারী বর্ষণের কারণে বন্যায় তলিয়ে গেছে। ওই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা টেলিফোনে এ তথ্য জানান। মায়ানমারে প্রাকৃতিক বিপর্যয় নতুন কিছু নয়। ২০০৮ সালে দেশটির দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ১ লাখ ৪০ হাজার লোকের প্রাণহানি হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১১ ঘ.