২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বুধবার শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 03:45 AM

Updated : 25 Aug 2022, 12:18 PM

জাকার্তা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বুধবার শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত হয়েছে। পাপুয়ার উত্তরাঞ্চলে ইয়াপেন দ্বীপের পুলিশ প্রধান ড্যানি সিরেগার জানান, ভূমিকম্পে বাড়ি বিধ্বস্ত হয়ে মানুষ নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। সিরেগার জানান, "ভূমিকম্পে এ দ্বীপে ২ জন নিহত হয়েছে। আমরা এখনো ক্ষয়-ক্ষতির ব্যাপারে তথ্য সংগ্রহ করছি।" অন্যদিকে, আনতারা বার্তা সংস্থা পশ্চিম সুলাবেসি দ্বীপে আরেকজন নিহত হওয়ার কথা জানিয়েছে। এর আগে ভূমিকম্পের পর স্থানীয় সুনামি সতর্কতা জারি করা হয়। এতে আতঙ্কিত মানুষ ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে যেতে শুরু করে। স্থানীয় সময় দুপুর ১২:১৬ মিনিটে (০৩১৬ জিএমটি) ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার ১২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। একই অঞ্চলে কিছুক্ষণ পর ৬.২ মাত্রার পরাঘাত হয়। ভূমিকম্প উৎপত্তিস্থলের ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মেনকাওয়ারি শহরের থাকা এএফপির এক প্রতিনিধি জানান, "ভূমিকম্পটি প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী হয়। এ সময় আতঙ্কে মানুষ-জন তাদের ঘর-বাড়ি ছেড়ে বাইরে চলে আসে।" ইন্দোনেশিয়ার ভূবিদ্যা ও আবহাওয়া সংস্থা স্থানীয় সুনামি সতর্কতা জারি করলেও হাওয়াই ভিত্তিক প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সমুদ্রব্যাপী কোনো ঢেউয়ের আশঙ্কা নেই। ইন্দোনেশিয়ার ভূবিদ্যা ও আবহাওয়া সংস্থার কারিগরি প্রধান সুহার্জোনো এএফপিকে জানান, "সুনামি হলে ভূমিকম্পের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই হতো, কেননা ভূমিকম্পের উৎপত্তি স্থল মাত্র ১০০ কিলোমিটার দূরে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৮ঘ.