কেবু, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ফিলিপাইনে ইরানি শিক্ষার্থী ও পর্যটকদের বহন করা বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
সোমবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, ফিলিপাইনের কেবু দ্বীপে রোববার ইরানি মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং তাদের আত্মীয়দের বহন করা বাসটি উল্টে ৩০ ফুট গভীরে খাদে পড়ে যায়।
প্রাদেশিক পুলিশের প্রধান জ্যেষ্ঠ সুপারিনটেন্ডেন্ট ইরসোন দিগাল বলেন, "বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।"
তিনি আরও বলেন, "ফিলিপাইনের পুলিশ ও সেনাবাহিনী এখনও ওই অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছে। আরও লাশ পাওয়া যেতে পারে।"
তিনি জানান, বাসটি নিয়ে তারা জনপ্রিয় পর্যটন শহরের উদ্দেশ্যে যাচ্ছিল বলেই মনে হচ্ছে।
বাসে মাত্র দুইজন ফিলিপিনীয় ছিলেন। এদের একজন বাসচালক দুর্ঘটনায় নিহত হয়েছে। অপর এক ফিলিপিনীয় ও ইরানি ছোট একটি ছেলেসহ ৩০ বাসযাত্রী বেঁচে গেছেন।
দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে বলে রোববার প্রাথমিকভাবে জানানো হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৮ঘ.
bdnews24