২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বিপন্ন মাদাগাস্কান কচ্ছপ আটক

মালয়েশিয়ার কর্তৃপক্ষ সোমবার কয়েক শ' বিপন্ন কচ্ছপ আটক করেছে। এ কচ্ছপগুলো পোষ্যপ্রাণী বিক্রির দোকানগুলোতে পাঠানো হচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 08:48 AM

Updated : 25 Aug 2022, 12:11 PM

কুয়ালালামপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-মালয়েশিয়ার কর্তৃপক্ষ সোমবার কয়েক শ' বিপন্ন কচ্ছপ আটক করেছে। এ কচ্ছপগুলো পোষ্যপ্রাণী বিক্রির দোকানগুলোতে পাঠানো হচ্ছিল। মালয়েশিয়ার বন্যপ্রাণী ও জাতীয় পার্ক বিভাগের উপপ্রধান মিসলিয়াহ মোহামাদ বাশির এএফপিকে জানান, কুয়লালামপুর বিমান বন্দরে মাদাগাস্কার থেকে আসা ৩শ' মাকড়শা ও বিপন্ন কচ্ছপ পাওয়া গেছে। এই সরীসৃপগুলোকে ছেঁড়া কাগজ দিয়ে মুড়িয়ে দুইটি সুটকেসে ভরে আনা হয়েছিল। কাস্টমস কর্মকর্তারা একটি ব্যাগের ভেতর নড়াচড়া লক্ষ করে এগুলো শনাক্ত করেছে। মিসলিয়াহ বলেন, "কেউ ব্যাগগুলো নিতে আসেনি এবং কাস্টমস কর্মকর্তারা এর মধ্যে জীবন্ত কচ্ছপ পেয়েছে।" তিনি আরও বলেন, "এ ব্যাগগুলো কুয়ালালামপুরের উদ্দেশ্যেই এসেছে।" সেইসঙ্গে তার ধারণা পোষাপ্রাণী বিক্রির দোকানগুলোকে বিক্রয়ের উদ্দেশ্যেই এগুলো পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। জাতিসংঘ 'কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এনডেঞ্জারড স্পেসিস (সিআইটিইএস) অনুসারে মাদাগাস্কারের এ মাকড়শা ও কচ্ছপ প্রজাতিকে মারাত্মকভাবে বিপন্ন বলে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪১ঘ.