ওশ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজিস্তানে জাতিগত সহিংসতা বন্ধ করতে রোববার শত শত ছত্রীসেনা পাঠিয়েছে রাশিয়া। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানায়।
মধ্য এশিয়ার এ দেশটিতে জাতিগত সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭-এ।
নিরাপত্তাবাহনীর উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, রাশিয়ান ছত্রীসেনার একটি দল কিরগিস্তানে পৌঁছেছে।
রাশিয়ার একটি সেনাদলে সাধারণত ৪০০ জন সৈন্য থাকে। কিন্তু ইন্টারফ্যাক্স জানায়, কিরগিজিস্তানে পাঠানো রাশিয়ার সেনাদলে প্রায় ৬৫০ জন সৈন্য রয়েছে।
প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সৈন্য পাঠানোর উদ্দেশ্য রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা এবং রাশিয়ার সেনাবাহিনী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
কিরগিজিস্তানের সংবাদভিত্তিক ওয়েবসাইট ডব্লিও ডব্লিও ডব্লিও ডট টোয়েন্টিফোর ডট কেজি'তে কিরগিজিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র উল্লেখ করে বলা হয়, ৩ টি আইএল-৭৬ বিমানযোগে রাশিয়ার সৈন্যরা কান্ট বিমান ঘাটিতে অবতরণ করেছে।
রাশিয়ার অন্তবর্তীকালীন সরকার সহিংসতা রোধ করতে রাশিয়াকে সৈন্য পাঠাতে অনুরোধ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/২৩০৫ ঘ.
bdnews24