বেইজিং, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- চীনের উত্তরাঞ্চলে মঙ্গোলিয়া এলাকায় এক পুলিশ কর্মকর্তার গুলিতে তিন বেসামরিক ব্যক্তি নিহত ও এক পুলিশ প্রধান আহত হয়েছেন।
শনিবার সিনহুয়া সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, তাইপুসি এলাকায় এ হত্যাকাণ্ডের পরপরই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে চীনে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি স্কুলে ছুরিকাঘাতে ১৫ শিশুসহ ১৭ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১০৮ঘ.
bdnews24