লন্ডন, হিউস্টোন, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে দৈনিক ৪০ হাজার ব্যারেল তেল নিঃসৃত হচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আগে যা ধারণা করা হচ্ছিল তার চেয়ে তেল নিঃসরণের এ হার দ্বিগুণ বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের পরিচালক মার্সিয়া ম্যাকনাট বলেছেন, " আগের হিসাবে তেল নিঃসরণের হার ধরা হয়েছিল সর্বনিম্ন দৈনিক ২০ হাজার ব্যারেল। আর এখন যা দেখছি তাতে এ হার সম্ভবত ৪০ হাজারের কিছু বেশি।"
তেল নিঃসরণ বন্ধে ব্রিটিশ পেট্রোলিয়ামের ব্যর্থতার কারণে এই তেল কোম্পানীটির শেয়ারে স
bdnews24