২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যয়সংকোচনের প্রতিবাদে স্পেনে ধর্মঘট

বাজেট ঘাটতি কমাতে সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে মঙ্গলবার সরকারি কর্মকর্তা-কর্মচারিরা দিনব্যাপী ধর্মঘট পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 11:50 AM

মাদ্রিদ, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বাজেট ঘাটতি কমাতে সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে মঙ্গলবার সরকারি কর্মকর্তা-কর্মচারিরা দিনব্যাপী ধর্মঘট পালন করেছে। ধর্মঘটের কারণে হাসপাতাল ও অন্য জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো ন্যূনতম সেবা প্রদান করলেও অন্যান্য সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। গত মাসে সরকার আগামী দুই বছরে ১৫০০ কোটি ইউরোর সরকারি ব্যয় সংকোচনের পরিকল্পনা প্রকাশ করে। সরকারি এ সিদ্ধান্তের প্রতিবাদে স্পেনের ঝাড়