২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসারয়েলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি নৌকায় গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 06:59 AM

Updated : 25 Aug 2022, 11:49 AM

গাজা সিটি, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি নৌকায় গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের মেডিকেল ও প্রত্যক্ষদর্শীদেরসূত্রে সোমবার এ খবর জানা যায়। সূত্র জানায়, ইসরায়েলি সেনারা গানবোট ও হেলিকপ্টার থেকে নৌকায় গুলি চালিয়ে আরোহীদের হত্যা করে। নিহতদের লাশ গাজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর নিখোঁজ দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ইসরায়েলি সেনামুখপাত্র এএফপিকে জানায়, "গাজার দক্ষিণাঞ্চলীয় উপকূলের নৌবাহিনীর টহলদল ডুবুরির পোশাকপরা সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যদের বহন করা একটি নৌকা থামিয়েছে দিয়েছে।" সেনা মুখপাত্র বিস্তারিত আর কোনো কিছু না বলে জানান, "সেনা সদস্যরা সেখানে কয়েকজনের ওপর গুলি চালিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫১ঘ.