২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফকে থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার ২

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার বিকেলে জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়। নিউ জার্সির 'দি স্টার লেজার' পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 11:44 AM

নিউইয়র্ক, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার বিকেলে জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়। নিউ জার্সির 'দি স্টার লেজার' পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করার জন্য তারা রওনা হচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, মিশরগামী ফ্লাইটে উঠার সময় তাদের গ্রেফতার করা হয়। তারা আল কায়েদার সহযোগী একটি গোষ্ঠীর সদস্য। দি স্টার লেজার আরো জানায়, তাদের দুজনেরই বয়স বিশের কোঠায় এবং তারা দুজনই নিউ জার্সির বাসিন্দা। ২০০৬ সালের অক্টোবর থেকে তারা পর্যবেক্ষণাধীন রয়েছে। যুক্তরাষ্ট্রের এ্যাটর্নির কার্যালয় গ্রেফতারের ব্যাপারটি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের সোমবার নিউ জার্সির নেয়ার্কের জেলা আদালতে হাজির করা হবে। প্রতিবেদনে আরো বলা হয়, কর্তৃপক্ষ গ্রেফতারকৃতরা কাদের সঙ্গে উঠা বসা করতো সে সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন এবং জানিয়েছেন, নিউ ইয়র্ক- নিউ জার্সি এলাকায় স