সিঙ্গাপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র শনিবার জানিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবির ঘটনায় উত্তর কোরিয়াকে জবাবদিহি করতে নতুন পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছে।
এর আগে দক্ষিণ কোরিয়া এ ব্যাপারে জাতিসংঘের কাছে হস্তক্ষেপের আবেদন জানায়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস সিঙ্গাপুরে বলেন, উত্তর কোরিয়াকে জবাবদিহি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নেওয়া পদক্ষেপের বাইরে অতিরিক্ত কোনও পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
নতুন পদক্ষেপটি কী হতে পারে, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু না বললেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার ঝুঁকি সম্পর্কে তিনি সতর্ক করেন।
সিউলের অভিযোগ, উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতেই গত মার্চে তাদের যুদ্ধজাহাজ চেওনান ডুবে ৪৬ জন নাবিক প্রাণ হারায়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক চেওনানের ওপর হামলাকে সামরিক উস্কানি হিসাবে আখ্যা দেওয়ার পর শুক্রবার সিউল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ ব্যাপারে হস্তক্ষেপের আহ্বান জানায়।
সিঙ্গাপুর সম্মেলনে গেটসের মতো লিও এ ঘটনায় উত্তর কোরিয়ার জড়িত না থাকার দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অবরোধ আরোপের আহ্বান থেকে বিরত থাকেন তিন%
bdnews24