ওয়াশিংটন, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বুধবার ওয়াশিংটনে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে ভারত-যুক্তরাষ্ট্র।
রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দু দেশের দৃঢ় সহযোগিতার অঙ্গীকারের মধ্যেও রয়ে যাওয়া সন্দেহের বেড়াজাল ভেঙে সম্পর্ক আরো সুদৃঢ় করার চেষ্টা চলবে এ বৈঠকে।
যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। অন্যদিকে, ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। আলোচনা চলবে বৃহস্পতিবারও।
প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়টি নিয়ে ভারত উদ্বিগ্ন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে পাকিস্তান।
ওদিকে, ভারতের পাশাপাশি পাকিস্তানও আফগানিস্তানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে।
যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ভারতের ভূমিকা সম্পর্কে মিশ্র ইঙ্গিত দিয়েছে। ফলে আফগানিস্তানে পাকিস্তানের কৌশলগত স্বার্থ বেশি গুরুত্ব পেতে পারে বলে ভারতের শঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ভারত ও পাকিস্তানের ভূমিকায় ভারসাম্য রক্ষার পথ খুঁজছে।
ওদিকে, ভারত আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা সম্পর্কে পরিস্কার করে জানতে চায়। বিশেষ করে আফগান তালেবানদের সঙ্গে স
bdnews24