ওয়াশিংটন, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স))---- যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন বৃহস্পতিবার দেশের নতুন নিরাপত্তা নীতি প্রকাশ করেছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ' মতবাদ বাদ দেওয়া হয়েছে এ নীতিতে।
বিশ্বে যুক্তরাষ্ট্রের মতা ও আধিপত্য বিস্তারে পররাষ্ট্রনীতির চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছিল বুশের সন্ত্রাসের বিরুদ্ধে এ যুদ্ধ। প্রেসিডেন্ট বারাক ওবামা এ নীতি বাদ দেওয়াসহ বুশের আগ বাড়িয়ে যুদ্ধ চালানোর নীতি থেকেও সরে এসেছেন।
নতুন নিরাপত্তা নীতিতে অর্থনৈতিক মন্দা ও বিশ্ব উষ্ণায়ন রোধের ওপর জোর দিয়েছেন তিনি। তাছাড়া ইরান ও উত্তর কোরিয়াকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এ নীতিতে।
বৃহস্পতিবার দিনের শেষভাগে ওবামার আনুষ্ঠানিকভাবে এ নীতি ঘোষণার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০১ঘ.
bdnews24