বাগদাদ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতীয় সংগ্রহশালা থেকে বাজেয়াপ্ত করা ঐতিহাসিক নথিপত্র যুক্তরাষ্ট্রকে ফেরত দিতে বলেছে ইরাক।
২০০৩ সালে ইরাক আগ্রাসনের সময় ও তারপরে দেশটি থেকে লাখো নথিপত্র বাজেয়াপ্ত করে যুক্তরাষ্ট্র।
এই নথিগুলোর মধ্যে ইহুদিদেরও কিছু সংগ্রহ রয়েছে।
ইরাকের জাতীয় গ্রন্থাগার ও সংগ্রহশালার পরিচালক সাদ ইস্কান্দার বলেন, নথিগুলোর মধ্যে রয়েছে সাদ্দাম হোসেনের 'গোপন' পুলিশ বাহিনী কর্তৃক আটককৃত ইরাকি নাগরিকদের পরিচয়, তার প্রশাসনের বিরোধিতাকারীদের গণহত্যার বিস্তারিত পরিকল্পনা এবং অস্ত্রাগারে সঞ্চিত অস্ত্রের তালিকা।
ইহুদি সংগ্রহগুলো সাদ্দামের গোয়েন্দা বিভাগের সদর দপ্তরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ভেজা অবস্থায় পাওয়া যায়। এগুলো দুই দেশের মধ্যে একটি চুক্তির অধীনে পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
স
bdnews24