লন্ডন, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ যাবৎকালের সবচেয়ে উষ্ণ বছর হতে চলেছে ২০১০। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের জলবায়ু সংস্থার প্রকাশিত তথ্যে এ বছরের এপ্রিল ও প্রথম চার মাসে রেকর্ড বৈশ্বিক তাপমাত্রা উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন' (এনওএএ) সোমবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, এপ্রিলে ভূমি ও সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা এ যাবৎকালের সবচেয়ে বেশি ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ তাপমাত্রা বিশ শতকের গড় তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে ১ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।"
এনওএএ আরো জানায়, এ তাপমাত্রা ১৯৯৮ সালের রেকর্ড তাপমাত্রাকে ছাড়িয়ে গেছে।
তাদের তথ্য মতে, ১৮৮০ সালের পর থেকে এপ্রিলে বৈশ্বিক ভূ পৃষ্ঠ তাপমাত্রা তৃতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা, আলাস্কা, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল, আস্ট্রেলিয়া, দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা ও রাশিয়ার উত্তরাঞ্চল স্বাভাবিক অবস্থার চেয়ে উষ্ণ।
সংস্থাটি জানায়, আর্কটিকের বরফ আচ্ছাদন এ বছর একশ' ৪৭ বর্গকিলোমিটার। যা ১৯৭৯ থেকে ২০০০ সালের গড় আচ্ছাদনের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৪১ ঘ.
bdnews24