ব্যাংকক, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)---- থাইল্যান্ডে বিক্ষোভকারীদের জাতিসংঘ-তত্ত্বাবধানে আলোচনার দাবি প্রত্যাখ্যান করে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দমনাভিযান চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সরকার পক্ষ থেকে।
এতে করে তিনদিনের বিক্ষোভ-সহিংসতা অবসানে কোনোরকম আপোসের সম্ভাবনা তিরোহিত হয়েছে।
থাইল্যান্ডের লাল শার্ট বিক্ষোভকারীরা রোববার সঙ্কট নিরসনে আলোচনায় প্রস্তুত বলে জানায়। সেনারা গুলি বন্ধ করলে জাতিসংঘের তত্ত্বাবধানে সরকারের সঙ্গে আলোচনায় বসবে বলে জানায় তারা ।
থাই সরকার ব্যাংককে কারফিউ জারির পদক্ষেপ থেকে পিছু হটার কয়েক মিনিট পরই বিক্ষোভকারীরা এ প্রস্তাব দেয়।
তিনদিনের বিক্ষোভ-সহিংসতায় ২৫ জন নিহতের পরও লাল শার্টরা আন্দোলনে অটল থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার ব্যাংককের কয়েকটি স্থানে কারফিউ জারির কথা বিবেচনা করছিল সরকার।
কিন্তু পরে সরকার জানায়, কারফিউ জরির প্রয়োজন নেই।
এর পরপরই বিক্ষোভকারীদের নেতা নাত্তাউত শেইকাই তার সমর্থকদের বলেন, আমরা সরকারকে সেনা সরিয়ে নিয়ে গুলি বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আমরা অবিলম্বে আলোচনা প্রক্রিয়ায় যেতে প্রস্তুত। আমাদের আর অন্য কোনো শর্ত নেই। আমরা আর ক্ষয়ক্ষতি চাই না।
তবে নাত্তাউত আলোচনায় জাতিসংঘের মধ্যস্থতা দাবি করে বলেন, আমরা কাউকে বিশ্বাস করি না। থাইল্যান্ডে যথেষ্ট নিরপেক্ষ কোনো দল নেই।
আলোচনা প্রস্তাব তাৎক্ষণিকভাবে নাকচ করে সরকার বলেছে, আলোচনায় কোনো শর্ত জুড়ে দেওয়া চলবে না। প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার সেক্রেটারি জেনারেল কোরবাক সভ্যবাসু বলেন, " তারা সত্যিই আলোচনা চাইলে তাদের সেনা সরিয়ে নেওয়ার মতো কোনোরকম শর্ত জুড়ে দেওয়া উচিত না।"
তিনি বলেন, এটি ইতিবাচক লক্ষণ। কিন্তু আলোচনা হতে হলে আরো বিশদ ব্যাখ্যা প্রয়োজন। তাছাড়া, তারা আলোচনা করতে চাইলে কোনো দাবি তুলতে পারে না।
সরকারের মুখপাত্র পানিতান ওয়াত্তানায়াগর্ন বিক্ষোভকারী নেতাদের আত্মসমর্পন করে অবিলম্বে বিক্ষোভ বন্ধ করতে বলেছেন।
দেড় কোটির মানুষের শহর ব্যাংকককে দু' মাস ধরে অচল করে রেখেছে মূলত দেশটির গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠী থেকে আগত সরকারবিরোধী লাল শার্টরা।
সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত থাকসিন সিনাওয়াত্রার সমর্থক খ্যাত এসব বিক্ষোভকারী ক্রমেই মরিয়া হয়ে উঠছে। তারা প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জিাজিভার পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
থাইল্যান্ডের অভিজাত শ্রেণীর সমর্থনপুষ্ট অভিজিৎ গণতন্ত্র ধ্বংস করছেন বলে তাদের দাবি।
রোববার সকালে জনাকীর্ণ রামা-৪ সড়কে প্রতিদিনের মতো কয়েক শ' লাল শার্ট আন্দোলনকারী জমা হয়। এ সময় দূর থেকে ছোঁড়া এক বন্দুকধারীর (
bdnews24