পারাচিনার, পাকিস্তান, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তের কাছে সন্দেহভাজন তালেবান জঙ্গিরা পুলিশের বেশে এসে প্রায় ৬০ জনকে অপহরণ করেছে।
সরকারি ও পুলিশ কর্মকর্তারা এ কথা জানান।
ভারী অস্ত্রসজ্জিত জঙ্গিরা শনিবার কুরাম এলাকায় সরকারের বিদ্যুৎ বিভাগের একটি গাড়ী থামিয়ে চার আরোহীকে অপহরণ করে। এরপর তারা গাড়িটি জ্বালিয়ে দেয়।
এর কিছুণ পর তারা কুরামের প্রধান শহর পারাচিনার অভিমুখী বেসামরিক লোকদের বহনকারী একটি গাড়িবহর থেকে কয়েকটি গাড়ি অটক করে। এ ঘটনার পর কর্মকর্তারা জানান, ৫৭ জন অপহৃত হয়েছে। অবশ্য প্রথমে বলা হয়েছিলো ৩০ জন অপহৃত হয়েছে।
নিকটবর্তী থাল শহরের একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মির চমন বলেন, "জঙ্গিরা পুলিশের পোশাক পরিহিত ছিল এবং পুলিশের মতই আচরণ করেছে।"
কুরামের সরকারি কর্মকর্তারা ঘটনা সম্পর্কে নিশ্চিত করেন এবং জানান, অপহৃতদের উদ্ধার করার তৎপরতা চলছে।
গত এক বছরে পাকিন্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে বেশ কিছু এলাকা জঙ্গিমুক্ত হয়। শত শত জঙ্গি নিহত হয় এবং তাদের আস্তানা গুড়িয়ে যায়।
কর্মকর্তারা জানান, গত বছর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আফগান সীমান্তের কাছে দণি ওয়াজিরিস্তানে জঙ্গিদের আস্তানায় সেনাবাহিনী ব্যাপক অভিযান চালায়। এ সময় জঙ্গিরা কুরাম ও পাশ্ববর্তী এলাকাগুলোতে পালিয়ে যায়।
পাকিস্তান কর্তৃপ গত কয়েক সপ্তাহে কুরাম ও এর পার্শ্ববর্তী এলাকায় জঙ্গি অবস্থান ল্য করে ব্যাপক বিমান হামলা চালায়।
এর প্রতিশোধ নিতে জঙ্গিরা দেশটিতে বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা ও বোমা হামলা চালায়। এতে শত শত লোক নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/১৯৩০ ঘ.
bdnews24