সিডনি, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বভ্রমণ শেষে শনিবার সিডনি হার্বারে প্রত্যাবর্তন করেছে অস্ট্রেলীয় কিশোরী জেসিকা ওয়াটসনকে (১৬)।
এ সময় তাকে স্বাগত জানিয়েছে সিডনিবাসী। আর সেই সাথে ইতিহাসে স্থান করে নিল জেসিকার নিঃসঙ্গ এই নৌঅভিযান।
সাত মাস ভ্রমণ শেষে স্থানীয় সময় দুপুর দুইটার দিকে জেসিকার নৌযানটি সিডনি হার্বারের প্রবেশ মুখে ঢোকে।
অবিরাম নৌকা চালিয়ে সারা বিশ্ব ঘুরে আসা সবচেয়ে ছোট নাবিক হচ্ছেন জেসিকা। সে তার ১৭ তম জন্মদিনের তিনদিন আগেই বিশ্ব পরিভ্রমণ শেষ করে বাড়ি ফিরেছে।
তবে জেসিকার বয়স ও ভ্রমণ পথের কারণে তার এ অভিযান আনুষ্ঠানিকভাবে রেকর্ড হিসেবে স্বীকৃতি পাবে না।
জেসিকার নৌযান 'ইল্লাস পিং লেডি' সিডনি অপেরা হাউজে নোঙর করার পর অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী কেভিন রাড তাকে 'অস্ট্রেলিয়ার নতুন বীর' ঘোষণা করেছেন।
সমুদ্র উত্তাল থাকায় ও পাল ছিঁড়ে যাওয়ার কারণে জেসিকার ফিরতে দেরি হয়েছে।
জেসিকা বলেন, "তিনি একজন সাধারণ মেয়ে, যে তার স্বপ্নকে বিশ্বাস করে।"
অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূল ও দ্বীপ তাসমানিয়ার পাশ দিয়ে আসার আগে সে বিশ্বের দক্ষিণাঞ্চলজুড়ে প্রায় ২৩ হাজার নটিক্যাল মাইল পরিভ্রমণ করেছে।
জেসিকা জানান, কঠিন সফর ছিল এটি। এছাড়া তিনি ঝড়ের কথাও বলেন। তার নৌযানের হাল ঠিক করার জন্য মালবাহী জাহাজের সহায়তা নেওয়ার কথাও জানান।
সেইসঙ্গে আরও জানান, প্রথম দিকে খানিকটা আতঙ্কিত থাকলেও এখন প্রিয় নৌযান ছেড়ে যেতে তার কষ্ট হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৯ঘ.
bdnews24