২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়তে পারতো না প্রাচীন পাখিরা

প্রাচীন কালের পাখিদের ওড়বার ক্ষমতা ছিল সীমিত, কারণ আকাশে ভেসে বেড়াতে পাখায় যে পরিমাণ সামর্থ্য থাকা দরকার তা তাদের ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 06:08 AM

Updated : 25 Aug 2022, 10:32 AM

লন্ডন, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রাচীন কালের পাখিদের ওড়বার ক্ষমতা ছিল সীমিত, কারণ আকাশে ভেসে বেড়াতে পাখায় যে পরিমাণ সামর্থ্য থাকা দরকার তা তাদের ছিল না। আরচেয়োপটেরিক্স-এর মতো প্রাচীন পাখিদের পালক ছিল সরু ও দুর্বল। গবেষকরা বৃহস্পতিবার এ তথ্য জানায়। কিন্তু আধুনিককালের পাখিদের রয়েছে লম্বা ও শক্ত পালক, সেই সঙ্গে ফাঁপা স্থান যা ওজন কমায়। এরফলে তারা আকাশে সহজেই ভেসে থাকতে পারে। ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের রবার্ট নুডস ও ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের গ্যারেথ ডাইকে জার্নাল সায়েন্সে দেওয়া প্রতিবেদনে জানান, আধুনিককালের পাখিদের পালক যদি ভারীও হয় তবু তাদের ওড়ার সামর্থ্য যথেষ্ট। আরচেয়োপটেরিক্স প্রায় ১৪ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করতো। প্রচলিত একটি তত্ত্ব রয়েছে যে ছোটো আকারের ডাইনোসর থেকে আরচেয়োপটেরিক্স পাখির উদ্ভব। এরা গাছে বাস করতো। তারা তাদের পাখাকে প্যারাস্যুটের মতো গাছ থেকে নামতে এবং অন্যগাছে যেতে ব্যবহার করতো। এমন কী লড়াইয়েও তারা তাদের পাখাকে কাজে লাগাতো। (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৪ঘ.)