বাগদাদ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বাগদাদে তিন দফা বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছে।
শিয়া অধ্যুষিত উত্তর বাগদাদের একটি ক্যাফের সামনে বুধবার স্থানীয় সময় রাত ১০ টায় গাড়ি বোমা হামলায় আট জন নিহত ও ৩২ জন আহত হয়।
বোমা হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ গাড়ি বোমা বিস্ফোরণে ক্যাফেসহ চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।
ওদিকে, বৃস্পতিবার বাগদাদের ৩০ কিলোমিটার দক্ষিণে মাহমুদিয়ার সড়কের পাশে একটি বোমা নিস্ক্রিয় করার সময় বিস্ফোরিত হলে দুই পুলিশ নিহত ও ৭ জন আহত হয়।
এছাড়া, বাগদাদে পুলিশের গাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা বোমা বিস্ফোরণে ৭ জন আহত হয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০৪ ঘ.
bdnews24