বাগদাদ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদে রাস্তার পাশে পেতে রাখা বোমায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত ও ১৪ জন আহত হয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলের দৌড়া জেলার একটি বাজারের কাছে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
বাগদাদের বিভিন্ন স্থানে গুলি ও বোমা হামলায় ১২০ জনের বেশি নিহত হওয়ার একদিন পরেই এ ঘটনা ঘটল।
সূত্র জানায়, পুলিশের কর্মকর্তারা পর পর দুটি বোমা হামলার শিকার হয়।
পুলিশের অপর একটি সূত্র জানায়, ওই হামলায় ছয় কর্মকর্তা নিহত ও আরও ১৫ জন আহত হয়েছে।
সোমবার চেকপোস্টে গুলিসহ বোমা হামলার জন্য ইরাকি কর্তৃপক্ষ আল কায়েদা জঙ্গিদের দায়ী করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩৩ঘ.
bdnews24