২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার কয়লা খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩০

রাশিয়ার সবচেয়ে বড় রাসপাদাসকায়া কয়লা খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩০ হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৬০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 09:51 AM

Updated : 24 Aug 2022, 09:20 PM

মস্কো, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- রাশিয়ার সবচেয়ে বড় রাসপাদাসকায়া কয়লা খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩০ হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৬০ জন। ভূগর্ভে আটকা পড়া আরো ৮৩ জনকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাশিয়ান সংবাদ সংস্থা ইতার-তাস দেশটির দুর্যোগ মন্ত্রী সের্গেই সোউগুর বরাত দিয়ে সোমবার একথা জানিয়েছে। রাশিয়ার কয়লা সমৃদ্ধ কুজবাস এলাকার একটি কয়লা খনিতে শনিবার রাতে মিথেন গ্যাসের কারণে দুটি বড় বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। গ্যাস ও ধোঁয়ার কারণে কয়লা খনির বায়ু চলাচল ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এছাড়া আরও বিস্ফোরণের আশঙ্কায় রবিবার প্রায় সারাদিন উদ্ধার তৎপরতা বন্ধ ছিল। পরে উদ্ধারকর্মীরা আবার কয়লা খনিতে প্রবেশ করে আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করে। দুর্যোগ মন্ত্রী জানিয়েছেন, প্রথম বিস্ফোরণটি ঘটে শনিবার মধ্য রাতে। এরপর দ্বিতীয় বিস্ফোরণের ফলে ৬৪ জন কয়লা শ্রমিক এবং ১৯ জন উদ্ধার কর্মী প্রায় ২৪ ঘন্টা ভূগর্ভে আটকা থাকে। তিনি আরও জানিয়েছেন, দুইটি বিস্ফোরণই মিথেন গ্যাসের কারণে হয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ