২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন পরোক্ষ শান্তি আলোচনা শুরু

দীর্ঘ ১৮ মাস পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে রোববার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ শান্তি আলোচনা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 03:24 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

রামাল্লাহ, পশ্চিম তীর মে, ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দীর্ঘ ১৮ মাস পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে রোববার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের সঙ্গে ওয়াশিংটনের বিশেষ মধ্যপ্রাচ্য দূতের কয়েকমাসের কূটনৈতিক প্রচেষ্টার পর এ আলোচনা শুরু হল। ফিলিস্তিনের এক শীর্ষ কর্মকর্তা একথা বলেছেন। রামাল্লাহর পশ্চিম তীরে ঊর্ধ্বতন ফিলিস্তিনি আলোচক সায়েব ইরাকাত সাংবাদিকদের বলেন, "পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।" ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং মার্কিন দূত জর্জ মিচেল এর সঙ্গে বৈঠকের পর ইরাকাত একথা বলেন। তিনি আরো বলেন, ৯ মে প্রেসিডেন্ট আব্বাস এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে দুপক্ষের মধ্যে সরাসরি কোনো বৈঠক হচ্ছে না বলে জানান তিনি। ইরাকাত জানান, ইসরায়েলি সরকার এবং আমাদের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে জর্জ মিচেল ও মার্কিনিদের সঙ্গে। তারাই দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করছে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) শনিবার ইসরায়েলের সঙ্গে ৪ মাসব্যাপী পরোক্ষ আলোচনায় সমর্থন দিলে দুপক্ষের জন্য সামনে এগুনোর পথ প্রশস্ত হয়। এ আলোচনার মধ্য দিয়ে ভবিষ্যতে সরাসরি আলোচনা শুরুর ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, সরাসরি আলোচনা ছাড়া শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। ওদিকে, "ফিলিস্তিনের প্রধান আলোচক ইরাকাত বলেন, নেতানিয়াহু ইহুদি বসতিস্থাপন পুরোপুরি বন্ধ না করলে কোনো সরাসরি আলোচনা হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৬ ঘ.