২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ মে আন্তর্জাতিক বাজারে আসছে আইপ্যাড

২৮ মে থেকে নয়টি আন্তর্জাতিক বাজারে আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার বিক্রি শুরু হবে। অ্যাপল কোম্পানি শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 12:30 PM

Updated : 24 Aug 2022, 09:18 PM

সান ফ্রানন্সিসকো, ০৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২৮ মে থেকে নয়টি আন্তর্জাতিক বাজারে আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার বিক্রি শুরু হবে। অ্যাপল কোম্পানি শুক্রবার একথা জানিয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম চালু হয়ে ব্যাপক সাড়া জাগানোর পর এবার আইপ্যাড আন্তর্জাতিক বাজারে আসছে। অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন, সুইজারল্যান্ড এবং ব্রিটেনের বাজারেও আইপ্যাড পাওয়া যাবে। ১০ মে থেকে বিক্রির জন্য অর্ডার নেওয়া হবে। মূলত এপ্রিলের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে আইপ্যাড ছাড়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের বাজাওে আইপ্যাডের যোগানের তুলনায় চাহিদা বেশি হওয়ার এক মাস দেরি হলো। অ্যাপল আরো জানায়, আগামী জুলাই থেকে আইপ্যাড অস্ট্রিয়া, বেলজিয়াম, হং কং, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরের বাজারে পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২৭ ঘ.