বার্লিন, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- জার্মানির পার্লামেন্টে শুক্রবার গ্রিসকে অর্থ সাহায্য দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন এমপি'রা। পার্লামেন্টের নিুকক্ষে প্রস্তাবের পক্ষে পড়ে ৩৯০ ভোট এবং বিপক্ষে পড়ে ৭২ ভোট। ভোটদানে বিরত থাকে ১৩৯ জন।
গ্রিসকে এ সাহায্য দেওয়া নিয়ে জার্মানির বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও পার্লামেন্টে শেষ পর্যন্ত সব দলের সম্মিলিত ভোটেই বিলটি পাশ হয়েছে।
এরপর প্রস্তাবটি পাঠানো হয় পার্লামেন্টের উচ্চকক্ষ 'বুন্ডেসরাট' এ। সেখানেও বিলটি পাশ করার মতো যথেষ্ট ভোট সরকারের হাতে আছে।
জার্মানি তিন বছরে গ্রিসকে ২২ দশমিক ৪ বিলিয়ন ইউরো ঋণ দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০২ ঘ.
bdnews24